অগুনতি না
পাওয়া, ভাবনাজাল
আর
যানজট সরিয়ে যদি, প্রথম রাতে, একলা পথে
জ্যোৎস্না চাদর গায়ে মেখে রোজ
বেরোতে পারি পথে,
জীবন এসে
ধরা দেয় হাতের মুঠোয়।
এ পৃথিবী কতটা একাকী, কতটা নিঃস্ব ধারা
হৃদয়পুরে বাজে সে একতারা
শূন্য আঁধার, আকাশ জুড়ে -
শুধু একা চাঁদ, এক তারা।
আত্মহারা সেই ক্ষণে যদি হারিয়ে ফেলি পথ,
শিউলি এসে
জানান দিয়ে যায়
জাগো পথিক, আসছে কেউ - এ ঘোর শরৎ।
যানজট সরিয়ে যদি, প্রথম রাতে, একলা পথে
জ্যোৎস্না চাদর গায়ে মেখে রোজ
বেরোতে পারি পথে,
এ পৃথিবী কতটা একাকী, কতটা নিঃস্ব ধারা
হৃদয়পুরে বাজে সে একতারা
শূন্য আঁধার, আকাশ জুড়ে -
শুধু একা চাঁদ, এক তারা।
আত্মহারা সেই ক্ষণে যদি হারিয়ে ফেলি পথ,
জাগো পথিক, আসছে কেউ - এ ঘোর শরৎ।
Comments
Post a Comment