‘ ভালো ছিলাম । খুব ভালো ছিলাম । আনন্দে ছিলাম , যখন ছোট ছিলাম । অথচ যখন সত্যি ছোট ছিলাম , তখন খুব খারাপ লাগত । মনে হতো কবে মেজদার মতো বড় হব , বাজারে যাব , যখন তখন বেরিয়ে যাব , কেউ কিছু বলবে না । যখন মেজদার মতো হলাম , তখন মনে হতো কবে বড়দার মতো বড় হব , চাকরি করব , হাতে পয়সা থাকবে । যখন যা ইচ্ছে হবে তাই খাব এবং পড়াশোনাটাও থাকবে না । যখন বড়দার মতো হলাম , মনে হতো কবে বাবার মতো হব । সবাই আমার কথা শুনবে । আমাকে মান্য করবে । যখন বাবার মতো হলাম , মনে হল কখন দাদুর মতো হব । সবাই অনেক অনেক সম্মান করবে , সময়ে খাবার এগিয়ে দেবে , শুয়ে বসে রেডিও শুনব , সংবাদপত্র পড়ব । আর যখন সত্যি সত্যি দাদুর মতো হলাম তখন বুঝলাম আমি ভুল ছিলাম । ছোটোবেলাটাই ভালো ছিল । কারণ তখনই যেন খুব ভালো ছিলাম , আনন্দে ছিলাম । ’ এমনই সব ছোট ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা নিয়ে একেকটি গল্প যা কিনা প্রতিটি মানুষের জীবনের সারকথা, এসব নিয়েই আস্ত একটি সংকলন। উপরে উদ্ধৃতিতে দেওয়া অংশটুকু আলোচ্য গল্পটির অর্ধেক থেকেও বেশি। গল্পের নাম - ‘ভালো ছিলাম - যখন ছোট ছিলাম’। ৮৮ পৃষ্ঠার এই গল্প সংকলনের ৭৮ পৃষ্ঠা জোড়া মোট ৪৪টি গল্পের সংকলন ‘আলোকন’...
স্বপ্নের ফেরিওয়ালা