শরৎ এলেই পুজো আর পুজো এলেই সামনে - পিছনে তাকানো। এক ধারাবাহিক জীবনচর্চা। ভাদ্রের তালপাকা গরমে ফ্যান থেকে তালপাখা সবকিছুই যখন বেদম হয়ে যায় তখনই একটুখানি শাদা মেঘের খোঁজে , একটু ছায়াময় ঘন নীলাকাশের খোঁজে ঘন ঘন উপরের দিকে চেয়ে থাকার বাইরে আর গত্যন্তর থাকে না। বুক ধুকপুক প্রতীক্ষার শেষ প্রহর অবশেষে ঘনিয়ে আসে একসময়। সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে গত কাল আর আগামী কালের প্রহর গোনা শুরু হয় এরপর। রাতে বাজার সেরে আসতে গিয়ে ঝুমা বউদিদের বাড়ির সামনে এসে এক পরিচিত গন্ধে যেন মনের মধ্যে আকুলিবিকুলি । বুঝতে বাকি রইল না শিউলি ফুটেছে ঝুমা বউদির বাড়িতে। অমনি এক পরিচিত আনন্দে নেচে উঠল অন্তর । সামনেই পুজো তাহলে। যৌবনে এমনই এক পুজোর প্রাক্কালে শিউলি এসেছিল ঝুমা বউদিদের বাড়িতে । সে কী আনন্দ। সে কী আনন্দ। তারপর সেই যে চলে গেল একদিন আর দেখা হল না কোনোকালেই। শিউলিশেষে এবার আক্ষরিক অর্থেই যেন ঢেঁকিকলে (Sea-saw) চড়ে সামনে - পিছনে আন্দোলিত হওয়ার পালা। প্রতি বছরেই এমন অবস্থার সামনে পড়তে হয় আমাকে। সেইসব নিখাদ আনন্দের দিন গত হয়েছে কবেই। আনন্দময়ীর আগমনে এখন শঙ্কাময় হয়ে উঠি আমি। বুঝি শুধু আমিই এমন। সজল , কাজল , প...
স্বপ্নের ফেরিওয়ালা