Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক পত্রিকা - শিলচর ১১-০৭-২০২৫

হৃষিকেশ নাথের ‘প্রসঙ্গ চর্যাপদ এবং ত্রিপুরা’

বাংলা সাহিত্যের আকর হিসেবে স্বীকৃত চর্যাপদ নিরন্তর এক রহস্য হিসেবে চর্চিত হয়ে আসছে যুগ থেকে যুগান্তরে । এই চর্চা অনি : শেষ । বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এই চর্যাপদ যা একাধারে ভাবীকালের জন্য রেখে গেছে সাহিত্যের ক্রমমিকাশের ধারাকে জানার , তৎকালীন সমাজ - সংস্কৃতি , আচার - ব্যবহার , বিশ্বাস , জীবনযাত্রা ও ভৌগোলিক ক্ষেত্র অধ্যয়নের এক বিশাল সুযোগ যা আজও চলে আসছে আত্মোপলব্ধি ও গবেষণালব্ধ প্রক্রিয়ায় অতীত ইতিহাসকে হৃদয়ঙ্গম করার তীব্র বাসনার ফলস্বরূপ । চর্যাপদের ভাষাবিন্যাস , কাব্যগুণ , রূপক ও সাংকেতিক অনুষঙ্গ , ছন্দের বৈচিত্র , লোকায়ত উপাদান এবং সর্বোপরি চর্যা কবিদের জীবন ও কাব্যসাধনার পাশাপাশি তাঁদের অবস্থানগত পরিচিতি আজও গবেষকদের কাছে এক অপার রহস্যাবৃত বিষয় । চর্যাপদ বা চর্যাকবিদের অবস্থান যে শুধু উত্তর ভারত , নেপাল , ভূটান নয় বরং অবিভক্ত অসম , বাংলা , ওডিশা ও ত্রিপুরা জুড়েই যে ছিল তার পটভূমি তাতে কোনও সন্দেহ থাকার কথা নয় । চর্যাপদ এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যে চর্যাপদ , চর্যাকবিদের উপস্থিতি , তাঁদের পরিচিতি তথা নাথসিদ্ধা যোগীদের সাহিত্যকর্ম ও জীবনযাত্রা বিষয়ে সম্প্রতি প্রকাশিত ...