Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ২৫২

‘একজন আলোকিত মানুষ, কবি’র কথা, সাহিত্যজীবন কথা

আরবেলা পাহাড় তলে মাটি খুঁড়ে খুঁড়ে শব্দ বের করি হুম তানা না-না হুম তানা না-নায় শব্দ জুড়ে জুড়ে ওয়ানগ্লা’র গান নাঙনি জিকপা দিনটাং আঙনি জিকপা দিনটাং আর মাদল বাদনে একমুঠো জঙ্গল-ঘ্রাণ আমি ভালোবাসা বিলিয়ে দিই পাহাড়ের আনাচে কানাচে… (কবিতা - ডুরামা নন্দন)। কবি বিশ্বজিৎ নন্দী। সাকিন মেঘালয়ের গারো পাহাড়ের তুরা শহর। পেশায় ইঞ্জিনিয়ার, মননে সাহিত্য। নেশায় সৃষ্টি ও সম্পাদনা। চল্লিশ বছরেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন প্রকাশিত ‘মিলন’ পত্রিকার সম্পাদক হিসেবে উত্তরপূর্বে এক বিশেষ স্থানের অধিকারী। সাহিত্য কিংবা সৃষ্টির উন্মাদনায় নিমগ্ন এক সাধকের অঙ্গন স্বভাবতই সীমাহীন। তাই উত্তরপূর্ব ছাড়িয়ে, দুই বাংলা ও দেশের নানা প্রান্ত ছাড়িয়ে তাঁর দ্যুতির প্রকাশ বিশ্বজনীন। সুতরাং তাঁর জীবনকাহিনি হয়, মানুষ তাঁকে নিয়ে নন্দিত, গর্বিত হতেই হয়। আর সেই গর্ব, সেই গরজ থেকেই প্রকাশিত আলোচ্য সম্পাদনা গ্রন্থ - ‘বিশ্বজিৎ নন্দীর সাহিত্যজীবন’। এই প্রয়াসে উদ্যোগী হয়ে কবি, প্রাবন্ধিক, গল্পকার এবং মানভূমের মাটিতে ভাষা সংগ্রামী হিসেবে পরিচিত কলমবাজ সম্পাদক রাজকুমার সরকার যে আখেরে এ অঞ্চলের বাংলা ভাষা সাহিত্যের এক স্বরূপই শুধু উদ্‌...