Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক পত্রিকা শিলচর ১৪-১০-২০২২

নিটোল ব্যঞ্জনার কাব্যগ্রন্থ - ‘গান্ধারী বাঁধন খোল’

প্রতিবার দৃঢ়তা ভাঙে বিষণ্ণ রাত চায়ের চুমুকে ওড়ে রাজহাঁস , অবহেলিত পোড়ো বাড়িতে কুসুমকুমারীর গায় মান্দাস   নিলাম হয়ে গেছে ভিটেমাটি   যন্ত্রসভ্যতার রূপটানে শ্যাওলার বিভ্রম বিসর্জনের বাজনা বাজে গ্রিসের সমুদ্রতীরে । ( কবিতা - বিভ্রম ) এভাবেই ব্যাঞ্জনায় , রূপকে একের পর এক সেজে ওঠে মন্টু দাস - এর কবিতা । প্রকাশিত কাব্যগ্রন্থ ‘গান্ধারী বাঁধন খোল’। পাকা বাঁধাইয়ে ৭২ পৃষ্ঠার এই কাব্যগ্রন্থে রয়েছে মোট ৬৫ টি কবিতা। অধিকাংশ কবিতাই হ্রস্ব অবয়বের। কিছু পৃষ্ঠাজোড়া কবিতা থাকলেও আকারে ছোট কবিতাগুলোই অধিকতর আবেদনময়। প্রায় প্রতিটি কবিতাই প্রথম পুরুষে লিখা। অর্থাৎ প্রকারান্তরে অনেকটা আত্মকথারই প্রকাশ যদিও সেই কথার বাঁধন অনেকটা গান্ধারীর অক্ষিবন্ধনের মতোই। কবি যেন তাঁর কবিতায় প্রয়াস করেছেন বহু কথা বলতে। অথচ সেইসব না বলা কথারা বিভ্রম হয়ে আত্মগোপন করে আছে কবিতার শরীরে। ব্যাঞ্জনায় ব্যাঞ্জনায় বহুস্বৈরিক ভাবনারা খেলা করে বেড়িয়েছে একের পর এক কবিতায়। কবিমন সতত ভ্রাম্যমান। বিশ্ব জুড়ে তাঁর পরিভ্রমণ। কবি আজকের অসুস্থ পৃথিবীকে দেখেছেন কাছে থেকে। ভিটেমাটিচ্যুত যাযাবর জীবন যাপনের খণ্ডচিত্র তাঁর অনুভবে অনুভবে। ...