Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৭৪

তন্দ্রাবিভোর

লুকিয়ে আছে বনানী আজ মেঘের আড়ালে সারা গায়ে জড়িয়ে চাদর সারাটি দিন মগ্ন অলস ঘুমে। কাল, সন্ধে হতেই হিমের পরশ জাপটে ধরে ঝিরিঝিরি,  সেই সুখেতে শীত ঘুমের এই অলস বেলায় শিশির মেখে ঘুমিয়ে আছে তন্দ্রাবিভোর একের পর এক সুপ্ত হিমালয়। নীল পাহাড়ের এ আস্তানায় শেষ সন্ধ্যায় উঠলো বেজে বিদায় বেলার গান। সাঙ্গ হলো প্রতি রাতের পংক্তি ধরে মনের কথার রঙিন সুরের তান।