Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪৯৮

কাকতাড়ুয়া জীবন

কাকতাড়ুয়ার সংসার থেকে চঞ্চু ভরে যে সাহসী পক্ষীটি নিয়ে যায় এক টুকরো ছিন্ন বসন আমি তার চোখে দেখেছি এক মৃত মানুষের ছায়া - যে মানুষটি জীবদ্দশায় রোপণ করেছিল এক টুকরো ভবিষ্যৎ, ভাবীকালের চিহ্ন রেখে যেতে। কাকতাড়ুয়ার নগ্ন শরীরে সযতনে পরিয়ে দিয়েছিল শখের কামিজ।   পক্ষীর চঞ্চুতে উড়ে যায় খণ্ডিত শখ - খণ্ডিত সুখ - অন্য কোথা, অন্য কোনোখানে যেখানে সুখশয্যায় লালিত হবে পক্ষীশাবক জীবন থেকে জীবনে হস্তান্তরিত হবে এক অন্য ভবিষ্যৎ, এক ভিন্ন ভাবীকাল।