এই যে শুধু যাই যাই চিরটা কাল তবু যেতে পারি আর কই ? পা আটকে পিছুটানে চোরাবালি ভয়ে সামনে শুধু চোরাবালি পথ - হয়তো বা ঝেড়ে ফেলে সব শঙ্কা , সব মিথ্যে মায়া উত্তাল , উদ্দাম মৌসুমি হতে পারি কই ? সেই দিন আনি দিন খাই স্ন্যাপশট এসে শাসায় প্রতিদিন , প্রতি রাত - কোথা যাস মানব জমিন রইল পড়ে অনাবাদ - কে যায় … ? ক্রমে ক্রমে কুহুরব হুক্কা হুয়া হয়ে টেনে নিয়ে চলে যুগান্তরের পথে। সেই আটপৌরে অরণ্যময় যাপন সেই ত্রস্ত পদের অষ্টপ্রহর ট্রাপিজ প্রজন্মসুখের বীজবপন - কালান্তরের টানাপোড়েন।
স্বপ্নের ফেরিওয়ালা