Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩০১

কথা ও কবিতা

এভাবেও চলে যায় জীবন অন্তর থেকে অন্তরান্তরে... যে হৃদয়ে কথা নেই সেখানে কবিতা আছে সুপ্ত আগ্নেয়গিরির মতো।   মৌনী কবিতা যেদিন লাভা হয়ে ধেয়ে আসবে হৃদয়ের প্রান্তরে মৌন পাহাড়ের অঙ্গে অঙ্গে   সেদিন উঠবে ফুটে লক্ষ লক্ষ নীলকুরিঞ্জি ফুল।     যে ফুলের নীলাভ শোভায় ভাসবে চরাচর   দিনের কবিতা তারা হয়ে রাতে কইবে কথা, পড়বে ঝরে বেবাক মৌনতা।     এমন করেও বইবে জীবনধারা পাহাড় পেরিয়ে মোহনার দিকে হাতে হাত ধরে   কিংবা আপন আপন পথে চলবে কথারা - কবিতারই মতো   অন্তরে অন্তরে পলাশে মান্দারে।