মশারির সঙ্গে আমার মা ও বাবা - দুইজনের স্মৃতিই জড়িয়ে আছে । আমি ছিলাম বাউণ্ডুলে প্রকৃতির । সকালবেলা ঘুম থেকে উঠে মশারির দুই কোণ খুলে বাকি দেয়ালের দিকের কোণদুটো না খুলেই রেখে দেওয়ার পক্ষপাতী ছিলাম । এতে কম কাজ করতে হতো । এই কম কাজ করার ধান্দা এখনও আমার মধ্যে বিদ্যমান । কিন্তু মায়ের জন্য পারতাম না । সকালে পুরোটা খুলে ভাঁজ করে তো রাখতেই হতো তার উপর রাতে ঘুমোতে যাওয়ার আগে মশারিটা এমন ভাবে টাঙাতে হতো যেন চারটে কোণই সমান উচ্চতায় থাকে । আবার মশারি গুঁজতে গিয়ে এমন ভাবে তা করতে হবে যেন প্রতিটি দিক উলম্বে খাড়া থাকে । কোথাও বাঁকা হতে পারবে না । প্রথম দিকে খুব বিরক্ত হতাম কিন্তু মায়ের কথামতোই করতে হতো । এরপর কখন যেন ব্যাপারটা আমারও মজ্জার মধ্যে ঢুকে গেল বুঝতেই পারিনি । এখন এই শিক্ষাটি আমার বড় মায়ের থেকে ছোট মায়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি । যখন খুবই ছোট ছিলাম তখন বাবার কাছে বাজারে যাওয়ার জন্য বায়না ধরতাম । খুব সখ হতো বাজারে যাওয়ার । বায়নায় অস...
স্বপ্নের ফেরিওয়ালা