খেলা ভাঙার খেলা ভাঙছে মন , ভাঙছে হৃদয় ভাঙছে পরম্পরা অবয়ব। কুটকচালের ভাঙন খেলায় বিধ্বস্ত ঐতিহ্যের আর্তনাদ - ভেসে আসে হঠাৎ করেই উলুখাগড়ার কর্ণকুহরে। রাজা রানির যুদ্ধ বাসরে বিপর্যস্ত জীবন সত্ত্বা , অকালের ছত্রছায়ায় জাগ্রত চরাচর কেউ আজ নিদ্রামগন নয় - মর্মে মর্মে আজ উপলব্ধি ক্ষণ। উন্মোচিত হোক শ্বাপদের লালসা , শুধু পঞ্চ ইন্দ্রিয় নয় - জাগুক সত্ত্বা নীরব বিপ্লবে অপসারিত হোক মিথ্যাচারের অবাঞ্ছিত আড়াল , উদ্ঘাটিত সত্যে নিরূপিত হোক প্রতিষ্ঠিত মূল্যবোধের পুনর্মূল্যায়ন। হে শাশ্বত বারিধি - পুনরাগমনায়চ।
স্বপ্নের ফেরিওয়ালা