Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১০১

অবাক মুখোমুখি

  অবাক মুখোমুখি     কথা কইব এমনই যে কথায় ফুটবে হাসি   চাঁদপানা ওই মুখে ,   তুমি হাসবে এমনই যে হাসি বইবে আমার   হৃদয়খানি জুড়ে।   আমার হৃদয় এমনই   যে হৃদয় দোলে তোমার   পরশখানি পেলে   তোমার পরশ এমনই   যে পরশ জীবন সুধায়   সঞ্চিত সুখ ভরে।     আমার সুখ যে এমনই   যে সুখে অপার সুখী   ডাগর আঁখির নেশায়।   চোখের নেশা এমনই   যে নেশায় ভুল হয়ে যায়   জীবন মরণ দায়।     আমার বাঁচা এমনই   যে বাঁচা দিবস রাত্রি   বিচ্ছেদ সুর গায়।