Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত প্রান্তজ্যোতি দৈনিক - শিলচর ১৩-০৯-২০২২

স্মরণিকায় ঋষি অরবিন্দের ১৫০ তম জন্মবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি - ‘Aurovision’

‘ শ্রীঅরবিন্দের প্রকৃত মূল্যায়ন আজও হয়েছে কিনা সে বিষয়ে দ্বিধার অবকাশ থেকেই যায় । তাঁর নিভৃতবাস এবং উচ্চমেধা তাঁকে সর্বসাধারণের থেকে দূরে রেখেছে । সাধারণ মানুষ তাঁকে সম্ভ্রমের দৃষ্টিতে দেখেছে , তাঁকে দূর থেকে প্রণাম জানিয়েছে , কিন্তু তাঁর অতল পাণ্ডিত্যের সাগরে ডুব দিয়ে মণিমুক্তা খুঁজে আনতে সাহস করেনি । তিনি ছিলেন স্বাজাত্যের অভিমান । মানুষের সব মোক্ষসাধনা যে আসলে মানুষকে নিয়েই , আধ্যাত্মিকতার সকল ধারা যে মানবমুক্তির চেতন ও দর্শনে উজ্জ্বল , সে কথা তাঁর রচনায় তিনি বহুবার বলেছেন । তাঁর সহিষ্ণুতা , তাঁর দিগ - নির্দেশিত পথ , তাঁর দর্শন , তাঁর যোগশক্তি যদি প্রকৃতার্থে আমরা অনুধাবন করতে পারতাম তবে আজকের ভারতবর্ষের আহত আত্মার অনেকাংশেই উপশম হতো । ভারতীয় সভ্যতার বহু বিচিত্র ধারা আপন বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেও এক সংহত ঐক্যবোধে উদ্বুদ্ধ হয়ে উঠে সমগ্র মানব সভ্যতার পথের দিশারি হিসেবে পরিগণিত হতে পারত । ’ (অনুভবে অরবিন্দ - দেবলীনা সেনগুপ্ত)। ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঋষি অরবিন্দের শিক্ষা ও দর্শন সম্বন্ধে তাঁর প্রতি অধিকাংশ ভারতবাসীর অন্তর্নিহিত মনোভাব এই গদ্যাংশে যথাযথ ভাবে পরিস্ফুট হয়েছে । ...