কথায় বলে - আমার উনকোটি বৃত্তান্ত চাই। অর্থাৎ এক কোটি কথার মধ্যে বড় জোর একটি কথা কম হতে পারে, তার বেশি নয়। এই ‘এক কম’ শব্দযুগলকেই সাধারণতঃ ‘উন’ বলা হয়। যেমন - উনতিরিশ মানে এক কম তিরিশ, উনচল্লিশ মানে এক কম চল্লিশ। সেরকমই আরকি। তো সেই উনকোটি নিয়েই লিখব আজ। তবে পুরোটাই লিখব। একটুও কম নয়। সে বেশ ক’বছর আগের কথা। ছোট পরিবার, সুখী পরিবার-এর সূত্র ধরে সকন্যা - সস্ত্রীক উনকোটির উৎকণ্ঠিত ভ্রমণ বৃত্তান্ত। তবে এই ভ্রমণের সলতে পাকানোর কাজটি শুরু হয়েছিল তারও অন্তত বছর দশেক আগে। সেই সলতে পর্বের কথাটি ভূমিকায় সেরে নিই প্রথমেই। তখন আমি ত্রিপুরা রাজ্যের উত্তর ভাগে, আসাম সংলগ্ন শহর ধর্মনগরে থাকতাম। বদলির চাকুরি। নির্ঝঞ্ঝাট আমি এই বদলির ব্যাপারটা বেশ উপভোগই করতাম মন থেকে। কত কত অদেখা জায়গা, মানুষজন, অনাস্বাদিত খাদ্য - এসবের একটা আলাদা আকর্ষণ ছিল আমার কাছে। তবে ওখানে ঘর ভাড়া নিয়ে আমি থাকতাম আমার মা বাবার আওতায়। ততদিনে বাবাও রিটায়ার করে অবসর জীবন কাটাচ্ছেন। তাই তাঁদেরও একটু ঘোরাঘুরি হবে আর রান্নাবান্নার মতো কাজে আমার মতো অকালকুস্মাণ্ডেরও একটা হিল্লে হবে - সেই ভেবে মায়ের চিন্তামুক্তিও হবে, এই ভেবে এমনই হলো সি...
স্বপ্নের ফেরিওয়ালা