ভূমিপুত্র ভূমিকন্যা ভূমির এপার ভুমির ওপার মধ্যি খানে নদী খেয়ার ওপর খেয়োখেয়ি যাত্রী গাদাগাদি । এপার ওপার আসা যাওয়া অনাদি অনন্ত শস্য শ্যামল , অপার সুখ এপ্রান্ত ওপ্রান্ত । কোথাকার জল কোথায় যায় কেউ তা জানে না রাজার নীতি অদলবদল করতে নেই তো মানা । উড়ে এসে জুড়ে বসে হল ভূমিপুত্র ছিল যাঁরা তাঁদের এবার খুঁজছে যোগসূত্র । আমার আঁচড় মৃত্তিকাতে তোমার মানচিত্রে সে আঁচড়ে বেঘর আমি বলো তো কোন সূত্রে ? অ আ ক খ এক দুই তিন এই তো মোদের গর্ব ' মোদের আশা ' ' বাংলা ভাষা ' এই ভাষাতেই মরবো । এই গরবেই ছন্নছাড়া নকল ভূমিপুত্র দলবেঁধে তাই হাঁক পাড়ে - দাও তোমার যোগসূত্র । আমার সূত্র হাওয়ায় হাওয়ায় , আমার সূত্র ভূমিতে ডিঙিয়ে পাহাড় তোমার সূত্র এত গর্ব কিসেতে ? সাগর নদী পাহাড় মাটি এখানেই মোর লিগাসি ডাটা ভাসে জলে হাওয়ায় পাট্টা আমার মৌরসি । অর্ধশতক আগের সূত্রে নাইবা বাঁধি ঘর ' তুমি মহারাজ সাধু হলে আজ ' আমি হলাম পর ? উজান ভাটি মিলে মিশে আজ তো এ...
স্বপ্নের ফেরিওয়ালা