Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ২৫১

জগৎ পারাবার পেরিয়ে জানা অজানার সুলুক সন্ধান

একক প্রচেষ্টায় হার্ডবোর্ড বাঁধাই ৫৬৮ পৃষ্ঠার একটি গ্রন্থ প্রকাশ কতটা গরজ ও নিবেদন , কতটা কষ্টসাধ্য ও ব্যয়সাধ্য তা ভাবার বিষয় বটে । তাও আবার নিজের কোন সৃষ্টি নয় , নয় গল্প , কবিতা , প্রবন্ধ কিংবা ফিচার । সাধারণ জ্ঞানের উপর ত্রিপুরার খোয়াই শহরে বসে লেখা বইটি যে কখন অসাধারণ হয়ে উঠেছে তা হয়তো গ্রন্থকারের নিজেরও উপলব্ধির বাইরে । কিন্তু সমাজে , শৈক্ষিক পরিমণ্ডলে , ছাত্র সমাজের জন্য এ যে এক অনন্য সৃষ্টি তা বলার অপেক্ষা রাখে না । ফলত সাড়া জাগিয়েছে যথেষ্ট। গ্রন্থনাম ইংরেজিতে হলেও গ্রন্থটি বাংলায় লেখা । এই পৃথিবীতে কিংবা তারও বাইরের ব্রহ্মাণ্ড বিষয়ে জানার কি আর শেষ আছে ? মনুষ্য হৃদয়ে ভিন্ন ভিন্ন পরিসরে , ভিন্ন ভিন্ন বিষয়ে  জানার অদম্য ইচ্ছা , প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খায় সতত । তবু এক জীবনে তো আর সবকিছু জানার সুযোগ নেই । জীবন ও জগৎ সম্বন্ধে একজন ব্যক্তি যত বড় পণ্ডিতই হোন না কেন আসলে তাঁর জ্ঞানের ভাণ্ডার কিন্তু বিন্দুতে সিন্ধুসম । এ কথা অনস্বীকার্য । তবু যতটা পারা যায় জীব ও জড় জগৎ নিয়ে জানার অনুসন্ধিৎসা সকলের মধ্যেই বিদ্যমান । ভূমিকায় ‘ শুরুর আগে দুটো কথা ’ শিরোনামে গ্রন্থকারের বক...