Skip to main content

Posts

Showing posts with the label পত্রিকা আলোচনা ১৬৫

আন্তরিক ও অধ্যবসায়শীল - সার্বিক প্রত্যয় ও গরজের ফসল - ‘দক্ষিণালোক’

আলোকময় দক্ষিণ ত্রিপুরা । সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য , প্রতিভা ও প্রকৃতির অপার করুণাসিক্ত দক্ষিণ ত্রিপুরার সাহিত্যজগৎ যে কতটা ঋদ্ধ ও বর্ণিল তারই এক নিদর্শন হিসেবে বাংলা নববর্ষ সময়ে দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছে সাহিত্য-স্মরণিকা ‘দক্ষিণালোক’-এর প্রথম আবির্ভাব সংখ্যা । সংক্ষেপিত লেটার সাইজের ঢাউস এই সংকলনের ১০৭ পৃষ্ঠা জুড়ে রয়েছে ভৌগোলিক অবস্থান নির্বিশেষে কবি-লেখকদের নানা আঙ্গিকের রচনাসমূহ। বস্তুত এই বিশাল সংখ্যক লেখেলেখির সংগ্রহ ও সংকলন যে কতটা দুরূহ তা সহজেই অনুমেয়। আর সেই কাজটিই করে দেখিয়েছেন সম্পাদক, প্রকাশক ও সাহিত্য পরিষদের সঙ্গে জড়িত সাহিত্য-মনষ্ক কর্মকর্তাবৃন্দ। শুরুতে সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক ক্ষেত্রের বিশিষ্টজনদের থেকে প্রাপ্ত একগুচ্ছ শুভেচ্ছাবার্তার পরেই পৃষ্ঠাজোড়া সম্পাদকীয়তে রয়েছে - ‘...’দক্ষিণালোক’ - একটি সাহিত্যপত্র, যা কেবলমাত্র কিছু লেখা একত্র করার প্রয়াসে নয়, বরং এক উজ্জ্বল মননচর্চার ক্ষেত্র গড়ে তোলার স্বপ্ন...। সাহিত্য আমাদের থামতে শেখায়, ভাবতে শেখায়, নিজের ভেতরে ফিরে যেতে শেখায়। ‘দক্ষিণালোক’ সেই অন্তর্মুখী আলোরই অনুসন্ধান...। ...