Skip to main content

Posts

Showing posts with the label সহকর্মীর আরোগ্য কামনা করে

এসো ফিরে নীরোগ সুজন

এসো ফিরে নীরোগ সুজন   কতটুকু কাছে ছিলে তুমি বলো তো।  আমার দাড়িপাল্লায় করিনি তো পরিমাপ আমি জানতাম খুব খুব কাছে তুমি থাকো এতটুকু ছিল না যে সংশয়। ভুল, ভুল - সব ভুল ছিল আমার আমি ভুলেই ছিলাম আমি যে মানুষ, আমি জানতামই না জীবনের সার কথা।   তবুও তো বন্ধু প্রতিম আমার নিকটকে তো আমি করিনি দূর, বাঁচাতে আমাকে তুমিই দিয়েছো সরিয়ে তুমি তো যাওনি ভুলে মহানুভবতা। আমিও সেজেছি নির্দ্বিধায় সেই ক্ষণে অকৃতজ্ঞ এক ভীতু, কাপুরুষ, দুর্জন।   ভালো আছি আমি তোমার কথায় বেঁচে, বিদেশে বিভুঁয়ে একা একা তুমি করছো লড়াই এই নিদারুণ ক্ষণে। ওদিকে বেঁচেও প্রতি পলে পলে মরে সে ক্ষণে ক্ষণে রোজ তোমার সাথে থাকতো যে সে সঘন বার্তালাপে, "নৌবাহী নৌকা টণিঅ গুণে" কী করে যে এ দুর্যোগ দিনে।   আমি একা একা দিনে রাতে স্বপ্ন দেখি সেই সে হারানো দিন, আর একাধারে রচে যাই শুভ ক্ষণ - হাসপাতালের বিছানা ছেড়ে এসেছো ফিরে কুলায় নীরোগ সুজন। তোমার তো তিনি নেই, আমার আছেন দশ দিক জুড়ে তাই প্রতিটি প্রভাতে কায়মনোবাক্যে গাই - আজ আসবে শ্যাম গোকুলে ফিরে, "অলক্ষ লখচিত্তা মহা সুহে"।