প্রেম > ভালবাসা > ভালো লাগার বিষয় । ১ম প্রেম : 2007 সন । মেয়ে সুচয়িতা > রুবি ( রু রুমকি + বি বিদ্যুৎ ) তখন ক্লাস টু - তে । সামনের দুটো দাঁত ফেলে দেওয়ার পর অনেক দিন থেকে নতুন করে উঠছে না । ও ছাড়া বাকি সবার ভীষণ চিন্তা । ওর একটাই চিন্তা নতুন স্কুলের নতুন বন্ধু বান্ধবীরা যদি ওকে দেখে হাসাহাসি করে । অচিরেই সে চিন্তা দূর হলো যখন দেখা গেল সবাই একই নৌকার যাত্রী । তিনসুকিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশে শুরু হলো ওর গান শেখার পালা । পাঁচ বছর পর সুবচনী পূজা মন্দিরে উজান সাহিত্য গোষ্ঠীর এক অনুষ্ঠানে ওর প্রথম সঙ্গীত পরিবেশন । এক অবিরত যাত্রার শুভ সূচনা । শাস্ত্রীয় সঙ্গীতে বিশারদ অর্জন তথা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে এই যাত্রার পূর্ণতা প্রাপ্তি । আমার প্রথম প্রেমের সফল সমাপন । ২য় প্রেম : 2009 সনে ডিমাপুরের বিশিষ্ট সাহিত্যিক দেবাশিস দত্ত মহাশয়ের সৌজন্যে তিনসুকিয়ার স্বনামধন্য চিত্রক...
স্বপ্নের ফেরিওয়ালা