দিবাস্বপ্ন আমার স্বপ্ন দেখাই নেশা , স্বপ্ন ফেরিই পেশা। উজান ফেরিতে যাবই যাব - যাব আজ আজব সুখের ঘরে। ঘরে অহর্নিশি ঝরেই চলে - দিবাস্বপ্ন , বৃষ্টি ধারার মতো। আমি রাতেও দেখব দিবাস্বপ্ন আমার বহু যুগের সখের লালন - স্বপ্ন। আমি ছুটব আপন খেয়াল খুশি নিয়ে। দেখব আমার সোনার দেশের সোনালি সব স্বপ্ন ছবি জ্যান্ত চোখে। এমনি করেই হয়তো যদি সুপ্ত দুখের হবেই অবসান –ক্ষণিক যদি দূরেই থাকে – হয়রানি, হাহাকার। বিভেদ ব্যাথা, বিদ্বেষ বীজ – যদি থাকে খানিক অন্তরালে, সে স্বপ্ন আমার - সুখের স্বপ্ন - তার দাম যে বড্ড বেশি। আজ খেয়া পারাপারেই হলো স্বপ্ন - সুখের ঘরে আমার স্বেচ্ছা পদার্পণ। এবার দুচোখ বুজে করব আবাহন রাত্রিকালীন দিবাস্বপ্নে ভিত্তি রোমন্থন। আরে ? এ যে সোনার দেশে আমূল বিবর্তন - এ আমার কালের স্রোতে...
স্বপ্নের ফেরিওয়ালা