Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৪৬

খেলার ছলে

  খেলার ছলে   খেলা শুধুই খেলা - গোলাপ টগর , ঘুড়ির লাটাই কিংবা যেমন সুপুরি পাতায় ঢাল বেয়ে নেমে দুই পা ফেলা । আকাশ মাটির কোলে কোলে সারাটি সকাল বেলা । দুপুর হতেই তপ্ত শোণিতে দাবার ছকে রাজা উজির মারা ঘুরপথে ঘুরপাকে শুধু কিস্তিমাতের রেলা । বিকেল এলে স্বজন ঘিরে দিনের হিসেব নিকেশ , সালতামামি মেলা । সন্ধে হতেই ফুরিয়ে আসে সকল খেলাবেলা মাটি ছুঁয়ে যায় ইচ্ছেডানার শেষ উড়ান , মহাশূণ্য কিংবা মাটিই হয় আস্তানা - শেষ পারাণির খেয়ায় ভাসে দিনাবসান ভেলা ।