প্রান্তিক শহর করিমগঞ্জ থেকে বছ রে দু’বার নিয়ম করে প্রকাশিত হয় ছোট পত্রিকা ‘সীমান্তরশ্মি’। মূলত কবিতাপত্র। আয়োজন বিশাল নয় তবে ধারাবাহিকতা অবিচ্ছেদ্য। এক লিখিত কবি-সম্মেলন। উত্তরপূর্বের কবিদের এক নিশ্চিন্তিপুর। মাঝে মাঝে গণ্ডির বাইরে থেকেও অংশগ্রহণ করেন কবিরা। ব্যত্যয় ঘটেনি এবারও। ডিসেম্বর ২০২৩, করিমগঞ্জ বইমেলায় উন্মোচিত হল এই পত্রিকার অষ্টম সংখ্যা। ৬০ পৃষ্ঠার পত্রিকার ৫৪ পৃষ্ঠা জুড়ে রয়েছে ৫২ জন কবির কবিতা। ‘কিছু কথা’ শিরোনামে সম্পাদক নারায়ণ মোদক মনের মধ্যে জমে থাকা অনেক কথা ভাগ করে নিয়েছেন - ‘.... আমার বিশ্বাসের সাহিত্য, আমার অনুভূতির সাহিত্য, আমার মন প্রাণ যে পরশ পাথরের সন্ধানে ছুটে চলেছে, তা পেয়েছি, আঁকড়ে ধরে বেঁচে আছি...। আমার কাজের স্বীকৃতি চাই না কিন্তু কিছু কাছের লোকের কথায় আহত হই, রক্তাক্ত করে হৃদয়। ...এখানেই আমার আপত্তি...। সাহিত্য আমার মতো লোকের আশ্রয়। তার স্নিগ্ধ ছায়ায় বসে তার ঘ্রাণ, তার শীতল পরশে জুড়িয়ে নিচ্ছি প্রাণ...।’ শুরুতেই রয়েছে সদ্য প্রয়াত কবি সুশান্ত ভট্টাচার্যের একটি কবিতা ‘প্রণয় কথা’। সবার প্রয় কবি, প্রেমের কবির এই প্রেম বিষয়ক কবিতার মাধ্যমেই তাঁকে প্রথমে জায়গা করে...
স্বপ্নের ফেরিওয়ালা