Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৮৪

স্বপ্ন মানবী

  স্বপ্ন মানবী   অবয়বের আমূল ভোলবদল   ভাবিনি কখনো - একবার নয় , বার বার তুমি জলছবি হয়ে ভেঙেছ আমার স্বপ্ন মানবী ধাঁচ। বার বার আমি মরিচীকা জলে আকণ্ঠ ডুবেছি হারিয়ে নিজেকে। না-বলা কথার কথামালায় গুমরে উঠেছে হৃদয় , আমি ধ্বস্ত হয়েছি - অলীক চাওয়ার মাতাল নেশায়। নিঃশ্বাসে বেঁচে আছে আশা বেঁচে থাক আমার স্বপ্ন মানবী একদিন তো উড়বে হাওয়ায় , আমার স্বপ্ন , তোমার জলছবি।