অকৃতজ্ঞ কবিতা লোকটি রোজ কবিতা লিখত । রাতের আলো আঁধারিতে কিছুটা সময় তাকায় শূণ্য পানে - অমনি ঝাঁকে ঝাঁকে কবিতাগুলো ধরা দিত এসে হাতের মুঠোয় । সকাল বেলায় কবিতায় প্রসাধন এঁকে সাজিয়ে গুছিয়ে পসরা সাজায় কবি । অতঃপর দৃষ্টি নামিয়ে নেমে আসে বাস্তবে । নিছক গরজে জীবিকায় গুঁজে মাথা । দিনের জীবিকা , রাতের কবিতা নিয়ে সুখের ঘর কবির - নাম , যশ যত কল্পনায় গড়ে সৌধ , প্রাসাদ তত । এরপর হঠাৎ যেদিন রক্তচক্ষু বাস্তবের আগ্রাসনে টালমাটাল জীবিকা - সেদিন অনিমিখে খানখান হলো সব সৌধ । দিশাহীন শূণ্য পানে তাকিয়ে কবি এবার মেলায় শুধু জীবনের অঙ্ক । আর ফুসমন্তর ছায়া হয়ে পালিয়ে বেড়ায় - অকৃতজ্ঞ কবিতা । ----------------
স্বপ্নের ফেরিওয়ালা