Skip to main content

Posts

Showing posts with the label কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'র অন্তর্গত কবিতা ৩

যে যার সে তার

যে যার সে তার   শীতল শরীরের কোটরগত অক্ষিপট তা থেকে কেমন এক বিকিরণ উষ্ণ স্ফুলিঙ্গ আর বহ্নিশিখার ছটা । - এ শুধু তোমাতেই মানায় যেন কলস - উদ্ভিদের ফাঁদে বিষাক্ত কীট বিদ্রোহী গদ্যের বাসস্থান ছক না মেনে সব ওলট - পালট । স্বর্গের পিচ্ছিল ধাপ বেয়ে বাঁদরের ওঠা - নামা একটা সময় - পপাত ধরণী তলে ।   অমন বিশুদ্ধ নির্ভেজাল চিন্তাধারায় এখন চলে না , বড্ড গেঁয়ো আর গোঁয়ার এখন - যে যার সে তার যখন যার তখন তার নয় । এখন ঘরের মধ্যে ঘর সবাই আপন মর্জির মালিক । ভিন্ন যুক্তি , ভিন্ন ভাবনা - এখন নির্ভয়ে বাঘের ঘরে ঘোঘের বাসা - এক বৃন্তে দু ” টি কুসুম ।