যে যার সে তার
শীতল শরীরের কোটরগত অক্ষিপট
তা থেকে কেমন এক বিকিরণ
উষ্ণ স্ফুলিঙ্গ আর বহ্নিশিখার ছটা।
- এ শুধু তোমাতেই মানায়
যেন কলস-উদ্ভিদের ফাঁদে বিষাক্ত কীট
বিদ্রোহী গদ্যের বাসস্থান
ছক না মেনে সব ওলট-পালট।
স্বর্গের পিচ্ছিল ধাপ বেয়ে
বাঁদরের ওঠা-নামা
একটা সময় - পপাত ধরণী তলে।
অমন বিশুদ্ধ নির্ভেজাল চিন্তাধারায়
এখন চলে না, বড্ড গেঁয়ো আর গোঁয়ার
এখন - যে যার সে তার
যখন যার তখন তার নয়।
এখন ঘরের মধ্যে ঘর
সবাই আপন মর্জির মালিক।
ভিন্ন যুক্তি, ভিন্ন ভাবনা - এখন নির্ভয়ে
বাঘের ঘরে ঘোঘের বাসা -
এক বৃন্তে
দু”টি কুসুম।
তা থেকে কেমন এক বিকিরণ
উষ্ণ স্ফুলিঙ্গ আর বহ্নিশিখার ছটা।
- এ শুধু তোমাতেই মানায়
যেন কলস-উদ্ভিদের ফাঁদে বিষাক্ত কীট
ছক না মেনে সব ওলট-পালট।
স্বর্গের পিচ্ছিল ধাপ বেয়ে
বাঁদরের ওঠা-নামা
অমন বিশুদ্ধ নির্ভেজাল চিন্তাধারায়
এখন চলে না, বড্ড গেঁয়ো আর গোঁয়ার
এখন ঘরের মধ্যে ঘর
সবাই আপন মর্জির মালিক।
ভিন্ন যুক্তি, ভিন্ন ভাবনা - এখন নির্ভয়ে
Comments
Post a Comment