কোনও ভণিতা নেই , কঠিন শব্দাবলির আদিখ্যেতা নেই , তৎসম শব্দের ব্যবহারে সাহিত্যরস সৃষ্টির কোনও প্রয়াস নেই , অপ্রয়োজনীয় জায়গায় গল্পের কলেবর বৃদ্ধির কোনও অপচেষ্টা নেই । সরাসরি বিষয়বস্তুতে প্রবেশ করে ঘটনা পরিঘটনার প্রাঞ্জল বয়ানে , সংলাপে নিখাদ নিটোল এক একটি ছোটগল্পের উপস্থাপনা করতে পারেন এবং পাঠকের নিরলস পঠনের সুযোগ করে দিতে পারেন এমন গল্পকারের উপস্থিতি আজকের দিনে বড় একটা পাওয়া যায় না । যে ক ’ জন গল্পকার এমন সাহস দেখিয়ে নিমগ্ন পাঠককে ধরে রাখতে পারেন আদ্যন্ত তাঁদের মধ্যে একজন অতি অবশ্যই পরিতোষ তালুকদার । অসমের ব্রহ্মপুত্র উপত্যকার এই সাহিত্যিক এ যাবৎ সৃষ্টি করেছেন দশটি গল্প সংকলন এবং ছয়টি উপন্যাস । সাহিত্যের এই ভুবনে যা নিঃসন্দেহে এক বিরল ঘটনা । এমন বিপ্লব কিন্তু আমাদের এই পরিচিত সাহিত্যাকাশে চাপা পড়ে রয় নীরব বিমুখতার আড়ালে । সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর আরোও একটি গল্প সংকলন - ‘ স্বপ্নের রূপকথারা ’ । মোট আটটি গল্পের সমাহারে ৮৮ পৃষ্ঠার এই সংকলনটিও আগের সংকলনগুলির মতোই পেপারব্যাকে প্রকাশিত । গ্রন্থনামে ‘ স্বপ্ন ’ শব্দটি ব্যবহৃত হলেও প্রতিটি গল্পই কিন্তু নিখাদ বাস্তবের পরিপ্রেক্ষিতে লিখ...
স্বপ্নের ফেরিওয়ালা