Skip to main content

Posts

Showing posts with the label পত্রিকা আলোচনা ১০২

কাব্যগুণ-সংবলিত কবিতার সমাহার - ‘নীল আকাশ হলুদ ঘুড়ি’

উত্তরপূর্বের সাহিত্য পরিমণ্ডলে কাব্য সংকলন অর্থাৎ সম্পাদনা গ্রন্থের প্রকাশ নিয়মিত না হলেও বিরল নয় । এই ধারায় পিছিয়ে নেই বরাক উপত্যকাও । ২০২১ এর সেপ্টেম্বরে বরাক মূলের ২৫৩ জন কবির কবিতা সমৃদ্ধ ‘ বৃষ্টিকথা ’ কাব্য সংকলেন পর সম্প্রতি শ্রীভূমি থেকে প্রকাশিত হয়েছে কবি পিঙ্কু চন্দ সম্পাদিত সংকলন গ্রন্থ ‘ নীল আকাশ হলুদ ঘুড়ি ’ । একক প্রচেষ্টায় একটি সংকলন গ্রন্থ প্রকাশ বড় সহজ কথা নয় যদিও এই অসাধ্য সাধনে সংকলিত হয়েছে মোট ১০৪ জন নবীন - প্রবীণ কবির এক-পৃষ্ঠার কবিতা । সংখ্যার বিচারে নিশ্চিত এক সাফল্যের মুখ দেখেছে সংকলনটি । ভৌগোলিক সীমানার গণ্ডির মধ্যে সীমায়িত হয়নি এই সংকলন । ফলত সন্নিবিষ্ট হয়েছে ডায়মন্ড হারবার থেকে ধুবড়ি , পন্ডিচেরি থেকে আন্দামান , ছত্তিশগড় থেকে বিলোনিয়া , মুম্বই থেকে বারইগ্রাম , সাব্রুম থেকে দুর্গাপুর , দিল্লি থেকে লালা, জামশেদপুর থেকে বাঁশকান্দি কিংবা মেদিনীপুর থেকে তিনসুকিয়ার কবিদের কবিতা । যেন গোটা ভারতবর্ষের কবিতার এক মহামেলা । কেন এই গ্রন্থনাম, এই অসীম আয়োজন ? সম্পাদকীয়তে সম্পাদক লিখছেন - ...’নীল আকাশ হলুদ ঘুড়ি’ কবিতার আকাশে উড়তে থাকা কিছু উজ্জ্বল কবির কাব্যিক অনু...