এসো প্রিয় মোরগ ডাকল বলে সূর্য উঠলো - ময়ূর ডাকল বলে - ঝাঁপিয়ে বৃষ্টি এল । আমার আহ্বান রব ধ্বনিতে ধ্বনিতে গরজিত প্রলম্বিত প্রচ্ছায়া শুধু - তুষার শিখরে প্রত্যাহৃত । এসো প্রিয় - একবার ও শেষবার রবাহুত ছন্দে হোক বিগলিত মৌলিশিখর পাষাণ হৃদয় ফুল ফুটুক বা না ফুটুক - আসুক বসন্ত ঝেঁপে মানস - হৃদয় পূর্ণপাত্রে ।
স্বপ্নের ফেরিওয়ালা