এসো প্রিয়
মোরগ ডাকল বলে সূর্য উঠলো -
ময়ূর ডাকল বলে -
ঝাঁপিয়ে
বৃষ্টি এল।
আমার আহ্বান রব
ধ্বনিতে ধ্বনিতে গরজিত
প্রলম্বিত প্রচ্ছায়া শুধু-
তুষার শিখরে প্রত্যাহৃত।
এসো প্রিয়- একবার ও শেষবার
রবাহুত ছন্দে হোক বিগলিত
মৌলিশিখর পাষাণ হৃদয়
ফুল ফুটুক বা না ফুটুক-
আসুক বসন্ত ঝেঁপে
মানস-হৃদয় পূর্ণপাত্রে।
আমার আহ্বান রব
ধ্বনিতে ধ্বনিতে গরজিত
প্রলম্বিত প্রচ্ছায়া শুধু-
এসো প্রিয়- একবার ও শেষবার
রবাহুত ছন্দে হোক বিগলিত
মৌলিশিখর পাষাণ হৃদয়
ফুল ফুটুক বা না ফুটুক-
মানস-হৃদয় পূর্ণপাত্রে।
Comments
Post a Comment