Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১৪৮

করুণ সত্যের বিরুদ্ধে সাহসী উচ্চারণ

‘বৃষ্টিকথা বরাকের গল্প সংকলন’ গ্রন্থে এই শিরোনামে একটি গল্প আছে। উত্তরপূর্বের গল্পবিশ্বে আদিমা মজুমদার এক সার্থক গল্পকার। গল্প তো নয় - যেন অনিয়ম, অনাচার, অত্যাচার, ধর্মীয় ও সামাজিক গোঁড়ামির বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম কথা। তো যে কথাটি হচ্ছিল, সেই গল্পটিকেও অন্তর্ভুক্ত করে এবং সেই গল্পের শিরোনামকেই গ্রন্থনাম হিসেবে নিয়ে সদ্য প্রকাশিত হয়েছে আদিমার চতুর্থ গল্প সংকলন - ‘রুম নম্বর ১১৪’। তাঁর সার্বিক ষষ্ঠ গ্রন্থ। হয়তো গল্পকারের কোনও নস্টালজিয়া থেকে এই গ্রন্থনাম। নচেৎ অন্য গল্পের নামানুসারে ‘পাখিদের ওড়ার গল্প’ কিংবা ‘উইপোকার ঘরবাড়ি’ও হতে পারত, বা অন্য কোনও শিরোনাম।  মোট উনিশটি গল্প সন্নিবিষ্ট হয়েছে আলোচ্য এই গ্রন্থটিতে। শুভঙ্কর চন্দের ভূমিকায় আমরা পেয়ে যাই গ্রন্থের অভ্যন্তরে থাকা গল্পসমূহের অনেকটাই পরিচয় - ‘... কোনো সহায়তা প্রত্যাশায় উত্তোলিত হাত বা রাজনৈতিক-সামাজিক আন্দোলনের আহ্বান বরাবরই আদিমার বন্ধু-হাত খুঁজে পায়। তাঁর নিজের ঘরে-বাইরের এইসব জলকাদা ঘেঁটেই এই বইতে, নার্স প্রশিক্ষণার্থী এবং পেশাদার নার্সের জীবন-মরণোত্তর দেহদান, অ্যালঝাইমার্, লিভ-ইন, লেসবিয়ান সম্পর্ক, সাম্প্রদায়িকতার বিরোধ...