Skip to main content

Posts

Showing posts with the label ভ্রমণ কাহিনি ৭

এক দিন মানসী ‘মানস’-এ

তিনিও তো রাজাই । আর রাজাকে নিজে থেকে প্রকাশ্যে আসতে হয় না । রাজাকে রাজমহলেই মানায় ভালো । তাই হলো , রাজার দেখা আর পাওয়া গেল না । একে সৌভাগ্য না দুর্ভাগ্য বলব বুঝে উঠতে পারছি না । ২০২১ ইংরেজির মহাসপ্তমী পুজোর দিন কী করা যায় কী করা যায় ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বহুদিন ধরে সুপ্ত মানসে লুকিয়ে থাকা ‘ মানস ভ্রমণ ’- এ বেরিয়ে পড়ারই সিদ্ধান্ত হলো । পুজোর ঘোরাঘুরি তো আজকাল এমনিতেই ফ্যাকাসে হয়ে গেছে করোনার প্রকোপে । তাছাড়া বছরের পর বছর একই রুটিন যেন আজকাল কেমন ‘ থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড় ’ লাগে । আর বাচ্চারা তো লং ড্রাইভের নামে এক পায়ে খাড়া । সুতরাং সকাল ন ’ টা নাগাদ দু ’ টি গাড়ি করে বেরিয়ে পড়া গেল মানস অভয়ারণ্যের পথে । শুনেছি সেখানে নাকি বনের রাজার রাজত্ব । তাই প্রথম থেকেই ভেতরে একটা চাপা উত্তেজনা । পথে চাংসারি আর রঙ্গিয়ার মাঝে এক ‘ সুরম্য ’ ধাবায় প্রাতঃরাশ সারা হলো । ঝলসানো রোদে এ সি রুমের ভাড়া সহ এক প্লেট ছোলা ভাটোরা ৯০ টাকা প্লেট । করোনার ছায়ায় এ কিছুই নয় , কিন্তু আদতে ‘ সুরম্য ’ ই বটে । গাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়ায় করোনার প্রকোপ লাগাম ছাড়া । সাধারণ মানুষের শখ আহ্লাদ ছেড়ে ...