Skip to main content

Posts

Showing posts with the label পত্রিকা আলোচনা ১০৫

শারদীয় ১৪৩১ - ‘সাহিত্য সম্ভার’

‘ সাহিত্য সম্ভার - নামেই তার পরিচয় …’ - এভাবেই শুরু হয়েছে সম্পাদকীয় । এবং ১ / ৪ ডিমাই কাগজে প্রকাশিত ‘ সাহিত্য সম্ভার ’ পত্রিকাটির শারদীয় ১৪৩১ সংখ্যাটির ‘ প্রায় ’ পৃষ্ঠাজোড়া সম্পাদকীয়তে রয়েছে আত্মপরিচিতির আরও কিছু প্রকাশ - ‘… গবেষণাধর্মী ও লোক - সংস্কৃতিকে বরাক উপত্যকা তথা উত্তরপূর্বের সাহিত্য জগতে প্রতিষ্ঠিত করতে এক অনন্য অবদান রেখে চলেছে সাহিত্য সম্ভার । গত পঁচিশ বছর ধরে গুটি গুটি পায়ে পথ চলে আজ এই সাহিত্য পত্রিকা ‘ রজত জয়ন্তী ’ বর্ষে উপনীত হয়েছে । এবং সম্পূর্ণ বিনামূল্যে সাহিত্য পত্রিকাটি বিতরণ করা হয়েছে আজ অবধি … । ’ এটুকুতেই বহু কথা সন্নিবিষ্ট হয়ে আছে । সৌজন্যে সম্পাদক প্রণবকান্তি দাস । এটুকু কথায় যে বিষয়গুলো উঠে এসেছে তার সত্যতা নিরূপণ পত্রিকাটির পূর্ণপাঠেই সম্ভব । প্রথমত ‘ সাহিত্য সম্ভার ’ সত্যিকার অর্থেই এক সম্ভার । একাধিক খ্যাতনামা কবি - লেখকদের রচনায় সমৃদ্ধ এই পত্রিকা । রয়েছে একাধিক উন্নত মানের প্রবন্ধ নিবন্ধ । এই বিশালাকায় পত্রিকায় বিজ্ঞাপনের বাইরে শুধু লেখালেখি বিষয়ক ১০৭ পৃষ্ঠার সম্ভার বিনামূল্যে পৌঁছে যাচ্ছে পাঠকের হাতে এ নিশ্চিতই এক ব্যতিক্রমী উদ্যোগ । স্র...