একদিন যাঁকে সাদরে , এনেছি ঘরে জেনেছি বহুদিন পরে সে ছিল কবিতা - এ কেমন রঙ্গ , ওরে । একদিন তারই হাত ধরে কবিতার মতো আরো কেউ এল ঘরে । এ নিয়েই বাঁচা ....... আর আছে শুধু কবিতা । অঙ্গে অঙ্গে জড়ানো মায়াবী বিভঙ্গ ধূলিতে ধূলিতে অনন্ত অনুষঙ্গ এই নিয়ে জাদুকরি খেলা শব্দে শব্দে অমোঘ বর্ণমেলা । এ নিয়েই চলা ....... আর আছে শুধু কবিতা । কুঁড়ি থেকে বেপথু যাপন কবিতার লিগ্যাসি ছিল অধরা এবার বৃক্ষ হৃদয়ে দিয়েছে ধরা এবার দিগ্ বিদিকে স্বচ্ছ জলের মতো বর্ণমালা আর পঙ্ ক্তিমালা এ নিয়েই জীবন ও যাপন ....... আর আছে শুধু কবিতা ।
স্বপ্নের ফেরিওয়ালা