Skip to main content

Posts

Showing posts with the label ছোটপত্রিকা আলোচনা ৭

শ্রমসাধ্য সাহিত্য চর্চায় অপ্রতিরোধ্য ছোট পত্রিকা - সংলাপ

শ্রমসাধ্য সাহিত্য চর্চায় অপ্রতিরোধ্য ছোট পত্রিকা - সংলাপ গুয়াহাটির মজলিশ বইঘরের পরিবেশনায় নিয়মিত প্রকাশিত হচ্ছে সাহিত্য পত্রিকা সংলাপ বা মজলিশ সংলাপ । বছরে চারটি সংখ্যা অর্থাৎ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা । বাংলা সাহিত্যের এই তৃতীয় ভুবনে প্রতি তিন মাসে একটি সংখ্যা - তাও আবার সংলাপ - এর মতো হৃষ্টপুষ্ট একটি পত্রিকা নিয়মিত প্রকাশ করা যে কতখানি শ্রমসাধ্য তা আর বলার অপেক্ষা রাখে না । গত পনেরোটি বছর ধরে নিমগ্ন সাহিত্য চর্চা ও সাধনায় ব্রতী এই পত্রিকা গোষ্ঠী। বহু ঘাত প্রতিঘাতের ইতিহাস পেরিয়ে আজও অম্লান এই পত্রিকার নিরন্তর পথ চলা। সম্প্রতি হাতে এল এই পত্রিকার সাম্প্রতিকতম সংখ্যাটি - পঞ্চদশ বর্ষ, তৃতীয় সংখ্যা। প্রথম পাতায় ছিমছাম সম্পাদকীয়তে হয়তো নিজেরই অজান্তে বর্তমান ত্রস্ত দিনযাপনের এক ভবিষ্যদ্বাণী করে গেলেন বহু যুদ্ধের ঘোড়া তথা পোড় খাওয়া সাহিত্যিক তুষার কান্তি সাহা। এবারের সংখ্যায় আছে একটি ‘বিশেষ রচনা’, ‘আপন কথা’ শিরোনামে একটি স্মৃতি রোমন্থন, একটি নভেলেট বা উপন্যাসিকা, ছয়টি গল্প, একটি দীর্ঘ কবিতা, দু’টি গুচ্ছ কবিতা, একটি নাটক, দু’টি অনুবাদ গল্প, একটি অণুগল্প, একটি রম্য রচনা এবং সতেরোটি কবিত...