অন্তর জুড়ে অনন্ত শূন্যতা শুধু , এই কি জীবন ? একসাথে এত এত প্রাণ .... এ কোন যুদ্ধ ? একসাথে হল স্তব্ধ কত হাসি কত সং-সার কথামালা হিসেব নিকেশ কোলাহল । লিখা হল না সফরনামা মাঝপথেই থমকে গেল পথ চলা। আচমকা শুরু হল এক অজানা অনন্ত সফর । মৌন সফর - অদৃশ্য পথ ধরে প্রিয়জন পরিজন ছেড়ে চেনা অচেনার সব পরিসর ভেঙে এ কোন বিধির নিয়ম ? মহাকালের মহাফেজখানায় থাকুক লিখা এ শোকসফরনামা । অন্ত হোক এ অনন্ত যাত্ৰার পুন : পুন : মঞ্চায়ন । প্রতিবাদে আজ বন্ধ থাকুক মহাকালের কপাট, বাতায়ন ।
স্বপ্নের ফেরিওয়ালা