Skip to main content

এ কোন মৌন সফর ?


অন্তর জুড়ে অনন্ত শূন্যতা শুধু,
এই কি জীবন ?
একসাথে এত এত প্রাণ ....
এ কোন যুদ্ধ ? একসাথে হল স্তব্ধ
কত হাসি কত সং-সার কথামালা
হিসেব নিকেশ কোলাহল
লিখা হল না সফরনামা
মাঝপথেই থমকে গেল পথ চলা। 
আচমকা শুরু হল এক
অজানা অনন্ত সফর
 
মৌন সফর - অদৃশ্য পথ ধরে
প্রিয়জন পরিজন ছেড়ে
চেনা অচেনার সব পরিসর ভেঙে
এ কোন বিধির নিয়ম ?
 
মহাকালের মহাফেজখানায়
থাকুক লিখা এ শোকসফরনামা
অন্ত হোক এ অনন্ত যাত্ৰার
পুন: পুন: মঞ্চায়ন
প্রতিবাদে আজ বন্ধ থাকুক
মহাকালের কপাট, বাতায়ন

Comments