Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত প্রান্তজ্যোতি দৈনিক শিলচর ০২-০৮-২০২২

নারায়ণ মোদক-এর উপন্যাসোপম সুখপাঠ্য রচনা - ‘সাঁঝবেলা’

‘ হাজারো লাখো মানুষের ভিড়ে টিপু ছুটে চলেছে , এক নির্জন গন্তব্যের দিকে । পথ গাড়ি জনতার কোলাহল ছুটোছুটিতে ও কিছুই দেখতে পারছে না । অনেক অনেক স্বপ্ন নিয়ে এসেছিল , ফিরে যাচ্ছে শুধুমাত্র একজনের ভালোবাসার চিহ্ন বুকে নিয়ে । আর সব ফাঁকি পড়ে আছে । জীবনের অনেকখানি সময় চলে গেছে সাধনার বেড়াজাল অতিক্রম করে সাহিত্যের অঙ্গনে ব্যর্থ প্রেমিকের কান্না বুকে চেপে সব কিছুকে বিদায় জানিয়ে । ’ …… কবি , সাহিত্যিক নারায়ণ মোদকের ত্রয়ী উপন্যাস ‘ সাঁঝবেলা ’ র প্রথম উপন্যাস - ‘ সাঁঝবেলা ’ । ৫৭ পৃষ্ঠার ব্যাপ্তি । পরবর্তী উপস্থাপনা - ‘ কমলেশ ’ , ৬৬ পৃষ্ঠার এবং শেষটি - ‘ সময় বয়ে যায় ’ , ৪৫ পৃষ্ঠার । ব্যাপ্তি বা দৈর্ঘের দিকে তাই এগুলোকে উপন্যাস না বলে উপন্যাসিকা বলাই শ্রেয় । লেখক নিজেও তাঁর ভূমিকায় এগুলোকে ‘ উপন্যাস ’ বলে অভিহিত করেননি । বরং ‘ গল্প ’ কিংবা ‘ লেখা ’ বলে উল্লেখ করেছেন । তিনটি উপন্যাসেই বর্ণিত হয়েছে ‘সাঁঝবেলা’র সেই টিপুর মতোই শুধু ছুটে চলার কাহিনি। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কষ্টকর সংগ্রামের চিত্র। ভিন্ন পরিবেশে ও ভিন্ন পটভূমিতে কিছু চরিত্রের অমোঘ জীবন ধারায় প্রবাহিত হওয়ার কাহিনি। বেঁচে থাকতে...