ছবির মতো আবছা মনে পড়ে - অপ্রশস্ত পদপথ। ঢাল বেয়ে আসা একদিকে পাহাড় - আকাশ ছোঁয়া আরেক দিকে জাহান্নামের গভীরতায় , ট্র্যাপিজের খেলায় স্থির রাখা নিজেকে। চড়াই না উৎরাই - চড়াই না উৎরাই দু ' চোখে পতঙ্গ পাখনা মেলে দোলে পাখিদের অগণিত চোখ , খেই নেই - আছে শুধু মায়ার বাঁধন , আছে অদেখা ললাট লিখন। এবার ট্রাপিজ শেষে , ফুরায় খেলা - শিহরণ শেষে অবাক , বিমূর্ত জনতার উচ্ছ্বাস , হাততালি কুড়ানোর পালা। অমনি ভেসে আসে লাল চোখ ফরমান তুলে ধরো জীবনের সব খতিয়ান। পড়েনি সে জীবনের পাঠ , আমি মহা বিশ্ব মানব , হেঁটে যাই সব পথ বিজয়ীর হাসি নিয়ে পথ চলি রোজ। বাঘজান থেকে ময়না দ্বীপ আর আমাজন থেকে সিরিয়া - আমার পথ। ' আমি কি ডরাই সখী ' কুটিল শ্বাপদ ? ছবি হয়ে ভাসে সেই - অপ্রশস্ত পদপথ।
স্বপ্নের ফেরিওয়ালা