Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১৬০

মায়াবী কাব্যশৈলীর প্রত্যয়িত কাব্যগ্রন্থ ‘কবিতা আমার শেষ ঠিকানা’

বইয়ের সমার্থক শব্দ গ্রন্থ , পুস্তক , কিতাব ইত্যাদি । আমাদের অতি পরিচিত এক বিশেষ্য পদ । আরোও একটি শব্দ আছে - পুস্তিকা । পুস্তক ও পুস্তিকার মধ্যে তাহলে ফারাক কোথায় ? অবশ্যই তার আকারে । আয়তনে এবং পৃষ্ঠা সংখ্যায় । এক্ষেত্রেও নির্দিষ্ট কোনও মাপ যেহেতু নেই তাই আলোচ্য বই অর্থাৎ কবি রঞ্জিতা চক্রবর্তীর ২৮ পৃষ্ঠার সদ্য প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতা আমার শেষ ঠিকানা’কে আমরা পুস্তিকা নয় বরং বই বা গ্রন্থ হিসেবেই গ্রহণ করতে পারি । প্রতি পৃষ্ঠার আবছায়া অলংকরণ এবং প্রোজ্জ্বল প্রচ্ছদ বইটিকে এক আলাদা মর্যাদা প্রদান করেছে যদিও অলংকরণ বা প্রচ্ছদশিল্পীর নাম অনুল্লেখিত । বিষয় বৃত্তান্ত এগিয়েছে পরিকল্পনা মাফিক । টাইটেল ভার্সোর পরেই সচিত্র উৎসর্গ পাতা । কবি তাঁর প্রথম কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন তাঁর স্বর্গীয় ঠাকুরদা ও দিদাকে । টাইটেল ভার্সোতে অগতানুগতিকভাবে দেখা যাচ্ছে প্রকাশক যদিও কবি নিজেই কিন্তু সম্পাদক হিসেবে রয়েছেন রঞ্জিত চক্রবর্তী ও নিরুপমা চক্রবর্তী । শুভেচ্ছা বার্তা লিখেছেন অধ্যাপক গদাপাণি শর্মা , সহকারী অধ্যাপক সুশোভন দাস , অবসরপ্রাপ্ত শিক্ষিকা শিল্পী দেব এবং সহকারী শিক্ষিকা তমশ্রী চক...