Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৭৭

ইমোজি ভালোবাসি

ইমোজি ভালোবাসি     একটি ইমোজি তোর থেকে পেতে  পোড়াই যে কত কাঠখড় সে তো শুধু আমিই জানি হৃদয়ে লাগাতার ঝড়।    তুই কি জানিস - তোর থেকে আসা একটি ইমোজির দাম সে তো শুধু আমিই জানি সুখে মোড়া তোর নাম।    একটি ইমোজি তোলপাড় করে আমার পিয়াসী মন,  একটি ইমোজি খুশিতে ভরে আমার উদাসী ক্ষণ।   ছলকে উঠে আকুল হৃদয়  সুখ টইটম্বুর,  ইমোজি ধারায় ছুটে চলে যত ভালো লাগা ঘনঘোর।    একটি ইমোজির পথ চেয়ে থাকি অগুনতি হা-পিত্যেশে মরেছি মরমে, জ্বলেছি শরমে কেন যে ভালোবেসে।    কত যে কথার পাহাড় রচি তোর সাথে দিনে রাতে  আমার হৃদয় দুলকি চালে নাচে তোর ইমোজিতে।    বিধিনিষেধের যাঁতাকলে আমি পথ খুঁজে না পাই ঘুরপথে তোর ইমোজি পেতে ইথারে পৌঁছে যাই।    আমার যত খুনসুটি কথা তোর যে হৃদয় দোলায়  সেই বার্তাটি আসে ফিরে তোর একটি ইমোজি ছোঁয়ায়।    এমনি করেই ভাসবো দুটিতে দেখব তোকে - আশা,  বলবে কথা এমনি ইমোজি  ভালো লাগা ভালোবাসা।