Skip to main content

Posts

Showing posts with the label পথের শেষে শিরোনামে প্রকাশিত দৈনিক গতি পত্রিকায়

পথ চেয়ে রই

পথ চেয়ে রই   পথের শেষে সেদিন তখন রিক্ত আমি সাক্ষী শুধুই দীর্ঘশ্বাস , হা - পিত্যেশ । তুমি শুধুই রইলে বসে সুখের ঘরে নির্বিকারে । আমার বুকের হাপরের ওই গণগণে আঁচ পোড়ায় আমার হৃদয় - তোমার গরজ তো নেই সেসব কথায় । আমি তখন ব্যস্ত সুখের ঘরামি যে সাজাই বেদী উজাড় করে , দিয়ে আমার যা আছে তার সবখানি । করব স্থাপন মানসপটের হৃদয় প্রতিমা , ধরা ছোঁয়ার বাইরে তখন বিশ্ব তোমার আমি শুধুই রই যে চেয়ে পথের শেষে ফুটবে কুসুম পথের ধারে তোমার আশে ।   বেলা শেষে হাওয়ায় হাওয়ায় এল ভেসে মোক্ষম সেই বার্তা এ যে যে পথ ধরে যাত্রা আমার আশার পথে সে তো নিছক একমুখো পথ ওদিক থেকে কেউ আসে না লাগিয়ে দিতে ব্যথায় প্রলেপ - জুড়িয়ে দিতে রিক্ত হৃদয় ।   সেই যে সেদিন শেষের শুরু , আজও আঁকি জলরঙে সেই - শেষের ছবি - যেমন ছিলে সুখ স্বপনে ।