Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১৩৮

রাইফেলটা একবার খুলে দেখো - ম্যাগাজিনে ভরা ভাষা আন্দোলন ‘এখানেই আমাদের ঘর গেরস্থালি’

গ্রন্থটি যেখানে উৎসর্গই করা হয়েছে ‘ যারা দেশহীন ভাষাহীন ’ তাদেরকে , স্বভাবতই সেখানে থাকবে তাদেরই কথা - ‘ তাহাদের কথা ’ । আবার যেখানে ভূমিকা এবং শেষ মলাটের পরিচিতি লিখছেন বরাকমূলের দুই কৃতী সাহিত্যিক সেখানে বইয়ের ‘ ভিতরকথা ’ যে ‘ বিশেষ ’ হবে তাতেও কোনো সন্দেহ থাকার অবকাশ নেই । কবি তথা বহির্বরাকে উনিশে মে ’ র ভাষা আন্দোলন ও ভাষা শহিদদের পরিচয় ও মর্যাদা দানে নিরলস সচেষ্ট সাহিত্যকর্মী শান্তনু গঙ্গারিডির জন্ম বরাক উপত্যকায় । শিক্ষা ও কর্মজীবনও কেটেছে বরাক , ব্রহ্মপুত্র সহ এই উত্তরপূর্বে । বর্তমানে কলকাতার বাসিন্দা এই কবি তথা ‘ উনিশে মে ’ পত্রিকার সম্পাদক শান্তনু স্বভাবতই খুব কাছে থেকে দেখেছেন , অনুভব করেছেন উত্তরপূর্ব , বিশেষ করে আসামে বাঙালিদের উপর দফায় দফায় নেমে আসা অবিচার ও অত্যাচার । সেইসব এবং এইসব অবিচারের নির্মোহ বিশ্লেষণ তথা অনিয়মের বিরুদ্ধে ব্যঙ্গ , বিদ্রুপ ও শ্লেষাত্মক উচ্চারণে তুলে ধরেছেন তীব্র প্রতিবাদ । একজন কলম - সেনানী হয়ে কীভাবে নেমে পড়া যায় সরেজমিনে তারই এক উল্লেখযোগ্য নিদর্শন কবির এই আলোচ্য তৃতীয় গ্রন্থ ‘ এখানেই আমাদের ঘর গেরস্থালি ’ । কবিতার বিষয়বস্তু নিয়ে, শান্...