এতদিন দূরে দূরে ছিল , নয়নে নয়নে অথবা কথা - কল্পনা , দুরন্ত সান্নিধ্যে তবু রাত দিনভর এতটাই কাছে … ছোঁয়া তার ছিল অহরহ উষ্ণ নিঃশ্বাসে । আজ নাতিদূরে বাড়ালেই হাত হাতের নাগালে মূর্ত মুরতি , অথচ … উবে গেছে যত চোখের নেশা , স্বপ্নময় সে ছিল … সে আছে … সে নেই … এ কোন মায়াবী ছলনা , এই কি জীবন ? জীবন তো একটাই , একদিন যাবে হারিয়ে এই সুখতরঙ্গ , তবু এই ঝঞ্ঝাতাড়িত যাপন এ কেবল মনই জানে আর জানে মহাকাল জানত কি সে ? কিংবা নাতিদূরে - ওই বুক - ধুকপুক হৃদয় ? হয়তো বা , হয়তো না ; সে কথাটি হায় এ জীবনে জানা হল না । পথশেষে একটুকু ইশারা কিংবা অন্য কিছু এতটাই চাওয়া - আর কিছু নয় শেষ ঝাঁপ হতে পারে এটুকু অমৃতময় ।
স্বপ্নের ফেরিওয়ালা