Skip to main content

Posts

Showing posts with the label স্মৃতিকথা ৫

স্বপ্ন সফর

স্বপ্ন সফর   কিছু স্বপ্ন শৈশব বা কৈশোর থেকেই আমাদের অন্তরে গেঁথে যায় । কিন্তু তা পূর্ণ হতে দশকের পর দশক পার হয়ে যায় । তেমনই এক স্বপ্ন আজ জীবনের শেষার্ধে এসে পূর্ণ হলো । পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মহিমা গাথা তথা তাঁর অলৌকিক গুণাবলী খুব ছোটবেলা থেকেই শুনে শুনে তাঁর প্রতি মানসিক ভাবে আকৃষ্ট হয়েছিলাম প্রবল ভাবে । স্বভাবতই রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নেওয়ার একটা সুপ্ত ইচ্ছে জন্মেছিল ভেতরে ভেতরে । কিন্তু পরবর্তীতে কোনও এক পারিবারিক কারণে মা - বাবার নিষেধের ফলে সে ইচ্ছে আর ফলপ্রসূ হয়নি । কিন্তু মনের গভীরে আমার সমগ্র সত্ত্বার এক বৃহৎ অংশ জুড়ে আজও ঠাকুর পরমহংস ও সারদা মায়ের প্রতি এক অমোঘ আকর্ষণ ও চরম ভক্তির মনোভাব বিদ্যমান । ঠাকুরের অশেষ কৃপায় আজ জীবনের অনেকগুলো পর্যায় পেরিয়ে এসে হঠাৎ করে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের ও জগন্মাতা সারদা দেবীর স্মৃতি বিজড়িত কামারপুকুর ও জয়রামবাটী দর্শনের সুযোগ পেয়ে ধন্য হলাম । ঠাকুরের জন্মস্থান , স্বহস্তে রোপিত রসাল , তাঁর বাসস...