Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ৯৩

ছোটোদের জমজমাট গল্প সংকলন ‘নানা রঙের কৈশোর’

কবি , সাহিত্যিক ঋতা চন্দের ছোটোদের নিয়ে এবং ছোটোদের উপযোগী সদ্য প্রকাশিত গ্রন্থ - ‘ নানা রঙের কৈশোর ’ উপযুক্ত পরিবেশ কিংবা প্ল্যাটফর্ম যদি পেত তাহলে নিঃসন্দেহে বই - বাজার এবং বই - ভুবনে সাড়া ফেলত । এই উত্তর পূর্বের বাংলা বই - ভুবনে এমনটা আশা না করাই শ্রেয় । এবং ঠিক এখানটাতেই হয়ত ভুবনায়নের ধারণাটি তার যৌক্তিকতা পেয়ে যায় - তা সে যতই কারোও আপত্তি থাকুক না কেন । দুই বাংলার বহু বই - পত্র পড়ে যে ধারণাটি গড়ে ওঠে মনে তা থেকে এই কথাটি নিশ্চিতভাবেই বলা যায় যে সেসব বই এই আলোচ্য গ্রন্থের ধারেকাছেও আসতে পারে না । প্রচ্ছদ থেকে শুরু করে দুই মলাটের মধ্যেকার প্রথম থেকে শেষ লাইনটি অবধি পাঠকের কাছে ‘ ক্ষুধার্তের অন্ন ’ বই আর কিছুই নয় । লেখক গ্রন্থটিকে নির্দেশিত করেছেন ‘ ছোটোদের গল্প সমগ্র ’ হিসেবে । এবং এটাই যথাযথ । মোট ৯২ পৃষ্ঠার পেপারব্যাকের এই গ্রন্থটির ৮৩ পৃষ্ঠা জুড়ে রয়েছে ১৩ টি গল্প । এ অঞ্চলে কিশোর কিশোরী অর্থাৎ ছোটোদের মধ্যে বাংলা গ্রন্থপাঠের প্রবণতা কতটুকু অবশিষ্ট রয়েছে তা সকলেরই জানা । এ অবস্থায় ছোটোদের নিয়ে লিখা যতটুকু সাহসী ততটুকুই গরজের। সামাজিক মাধ্যম সমূহে অনেকেরই হা-হুতাশ এবং নীরব অথ...