কথার ঘুর্ণিপাক কিছু কথা ভেসেই থাকে মেঘের ওপারে , নীল সাগরের অথৈ জলে , কিংবা ঘুড়ি ওড়া হাওয়ায় হাওয়ায় । কিছু কথা জমেই থাকে হৃদয়ে বন্ধ দ্বারে , বদ্ধ বাতায়নে । জানালা দুয়ার খুলে গেলে বইবে ঝঞ্ঝা ইচ্ছেডানার পাখসাটে , পড়বে খসে তাসের সৌধ , শ খের মুখোশ । তাই বন্ধ দুয়ার থাকুক আছে যেমন মন গগনে যতই আসুক কথার ঘুর্ণিপাক হৃদয় দুয়ার আগলে রাখি কুলুপে , নির্বাক ।
স্বপ্নের ফেরিওয়ালা