মূল অসমিয়া গল্প - মই ঠিকেই আছোঁ নে ? রুমী লস্কর বরা অনুবাদ - বিদ্যুৎ চক্রবর্তী । বোম্বে পর্যন্ত যাওয়ার ‘ দাদর এক্সপ্রেস ’ টি কোন কারণে নাকি আজ দু ’ ঘণ্টা দেরি হবে । এইমাত্র কথাটি ঘোষণা করা হলো । এও এক বড় বিরক্তিকর মুহূর্ত । বিশেষ করে কোথাও ট্রেনে করে যাওয়ার থাকলে দির্দিষ্ট সময়ের আধঘণ্টা মতো আগেই এসে স্টেশনে তৈরি হয়ে থাকাটা নিয়ম । সময় মতো ট্রেন এলে ভালোই । কোনো কারণে দেরি হলেই হলো , বিরক্তিকর যন্ত্রণা । মধ্যে মধ্যে ট্রেনের ট্রেক থেকে আসা মলমূত্রের গন্ধে আমার বিবমিষা হয় । উপায় নেই । এদিকে বাইরে বেরোলে আসার সময় আমার কিছু খেতে ইচ্ছে করে না । পরে আবার ক্ষুধায় পেট গুলোয় । তার উপর ট্রেন দু ’ ঘণ্টা দেরি করে আসবে জেনে ক্ষুধা আরো চাগাড় দিয়ে উঠ ল । বিশেষ একটি রিসার্চের কাজে পাপা মানে বাবা বোম্বে যাবেন । হয়তো এক - দেড় মাস লেগে যেতে পারে । বাবার সঙ্গে দীর্ঘ দিনের বিচ্ছেদ আগে হয়নি । তাই মনটি বেশি খারাপ লাগবে বলে বাবা আমাকে আসতে মানা করেছিলেন যদিও আমি জানি আমার চাইতে বাবারই বেশি খারাপ লাগবে । তথাপি আমার জেদ উপেক্ষা করতে না পেরে বাবা স্টেশনে এগিয়ে দিতে যাওয়ার জন্য অনুমত...
স্বপ্নের ফেরিওয়ালা