Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৪৭

একা সৃষ্টিকল্পে

  একা সৃষ্টিকল্পে   মেয়েটি রোজ একা হেঁটে যায় ছেলেটি রোজ স্থবির দাঁড়ায় । কেউ একা নয় কথার তোড়ে আশিরনখে ভাবনাজাল অষ্ফুট । মেয়েটি চেয়েছে থমকে দাঁড়ায় ক্ষণিক ছেলেটি চেয়েছে চলার পথে দে ছুট দিগ্বিদিক । ভাবনাগুলো কল্পনাতে বেড়ায় বেলাগাম দিগন্ত পেরিয়ে হাতে হাত ধরে দৃশ্যকল্পে সৃষ্টিকল্পে বৃষ্টিভেজা ঘাম । দিন মাস কাল বর্ষ গড়ায় কথাকল্পে মহীরুহে ফোটায় কৃষ্ণচূড়া সেই মেয়েটি অবিরাম চলে আজো সেই ছেলেটি স্থবির আগাগোড়া ।